মানুষের জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে যা পূরণের যোগ্যতা, ক্ষমতা বা সামর্থ্য মানুষের থাকেনা। অন্তত একার থাকেনা। তবুও মানুষ স্বপ্নপ্রেমী। স্বপ্ন দেখতে ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নই। খুবই আগ্রহ এবং উৎসাহ নিয়ে লেখাটা লিখতে বসেছি। বিশাল একটা লেখা হতে পারে, আবার ছোটও হতে পারে। তবে সকল খুশি এবং উৎসাহ টের পাওয়া যাবে আমার লেখাটা পড়েই। যেই মানুষগুলোর হাত আছে, তাদের ক্রেডিটটা লেখার শেষে দিয়ে দেবো।
কিন্ডেল কেনার স্বপ্নটা গতবছর থেকেই আমার। কিন্তু ওইযে, সবসময় সামর্থ্য থাকেনা। তাই হয়ে ওঠেনি। স্বপ্ন যত পুরানো হতে থাকে, ততই স্বপ্নের প্রতি আগ্রহ কমে যেতে থাকে। আমারও তার ব্যতিক্রম হলোনা। আস্তে আস্তে ভুলে যেতে শুরু করলাম, আমার এরকম একটা স্বপ্ন ছিলো। হঠাৎ করেই জানুয়ারির ৫ তারিখ থেকেই আবার নাড়াচাড়া দেয় স্বপ্নটা। আমার পরিচিত কয়েকজন বড় ভাই, এবং ছোট ভাই প্রায় অনেককেই কিনতে দেখেছি তখন। নিউজ ফিড থেকে শুরু করে স্টোরি পর্যন্ত সবখানে। আমার স্বপ্ন পূরণের জন্য বরাবরই পাগলামি করি। এক্সট্রিম লেভেলের পাগলামি। এই সেকেন্ড ধাক্কাতেও তার প্রমাণ বেশ পেলাম। অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম, বেশ কিছু শপকে মেসেজ দিতে শুরু করলাম, ইনফো নিলাম। কয়েকটা শপ দেখলাম EMI দিচ্ছে প্রোডাক্টে। একটা জিনিস একবারে কিনতে না পারলে এটার ব্যতিক্রম নেই। মনে মনে খুশি হলাম, আগ্রহী হয়ে উঠলাম। EMI সম্পর্কে জানার পরে বুঝতে পারলাম, এবার আমার দরকার একটা ক্রেডিট কার্ড। যেটা আমার ছিলোনা। এবারে মানুষজন খোঁজা শুরু করলাম যাদের ক্রেডিট কার্ড আছে, কেউ এগিয়ে এলোনা, মূলত চাইলোনা! যাদের আছে, বা যারা হেল্প করতে পারতো তারাও বাহানা দিয়ে না করে দিলো। আমি ১২ মাসের EMI-তে তাদের যা খরচ হবে তার চেয়ে বেশি দিতেও প্রস্তুত ছিলাম। তাদেরকে বলেছিলাম, প্রতি মাসেই আমি আপনাদেরটা শোধ করে দেবো, তবুও আমাকে দেখুন হেল্প করা যায় কিনা। কিন্তু তারা এগিয়ে এলোনা! ভেবেছিলো হয়তো, যার একবারে এতো টাকা দেয়ার সামর্থ্য নাই, সে স্বপ্ন দেখার যোগ্য না। অথবা, সে আমার টাকা শোধ করতেও পারবেনা! মোটামুটি যারা ক্লোজ ছিলো তাদের কথাতে আঘাত পাইনি। আঘাত পেয়েছিলাম যখন সবচেয়ে কাছের মানুষগুলোর থেকে সেভাবে সাপোর্টটা পাইনি। আমি আগেও বলেছি, বরাবরই পাগল আমি। স্বপ্ন পূরণ আমার কাছে পাগলামির লেভেলে পরে। যেটার প্রতি আপনার পাগলামি নেই, সেটা আপনার স্বপ্ন না। নিজের ক্লোজ মানুষজনদেরকে সেই পাগলামিতে সায় না দিতে দেখে খানিকটা হতাশ হয়েছিলাম বৈকি! তবে, বলে রাখা ভালো, এমন কারো উপরে হতাশ হইনি, যাদের আসলেও অ্যাবিলিটি নেই। যাদের অ্যাবিলিটি আছে, কিন্তু আমার স্বপ্নকে অন্তত সাপোর্ট বা গ্রহণযোগ্য বলতে আসেনি, সেই আঘাতটুকু নিতে পারিনি। মূলত, আঘাতের চাইতে বেশি অপমান হিসেবে নিতে লেগেছিলাম সেগুলো।
পাগলামি আরও বেড়ে গেলো। এই আঘাত, অপমান, হতাশা, কষ্ট জানতাম কিনেই শেষমেশ শেষ হবে। এবার ক্রেডিট কার্ডের বদলে ক্যাশে নিয়ে এলাম আইডিয়াটা। আমার মা সাপোর্ট দিলেন, আমার খালামনিরা দিলেন, আমার নানু দিলেন, আমার চাচা দিলেন, আমার বন্ধুরা দিলো, আমার ছোট ভাইয়েরা দিলো এবং দিলো এমন একজন যার নাম না বলাটা বাধ্যতামূলক এখন আমার জন্য। সবার সাপোর্টে পুরোটা আমার জন্য জোগাড় করাটা সহজ হয়ে গেলো।
ক্রেডিট কার্ডের পাগলামিতে সায় প্রথম দিয়েছিলো আমার বন্ধু সৌরভ। আমি আবার আশা ফিরে পাই। তবে ক্যাশের আইডিয়াটা আসার পরে সেই আইডিয়াটুকু ড্রপ করে দিলাম আমি। তবুও ওর সাপোর্টটুকু একজন বন্ধুর সত্যিকারের সাপোর্ট হিসেবে যথেষ্ট ছিলো।
ভেবেছিলাম আরও সময় পাবো কিংবা লাগবে। কিন্তু ঢাকার ফ্রেন্ড, ছোট ভাইয়েরা চলে আসবে শুনে মাথায় আরও নাড়াচাড়া দিয়ে উঠলো, এখনই দরকার। এবারেই! এবারেই হবে! হলোও! গতকালকের মধ্যে সব টাকা ম্যানেজ হয়ে গেলো আমার। প্রিয় মানুষগুলো আর আল্লাহ যার পাশে আছেন, তার আর কি লাগে? ৪/৫ দিন বিশাল জার্নি করে আসা টায়ার্ড বন্ধুটাও পিছপা হলোনা এগিয়ে আসতে। আমার টাকা পাঠাতে দেরি, তবে ওর দেরি নেই যেতে। ঢাকার জ্যাম ঠেলে ২/৩ ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে এসে, আবার জ্যাম পাড়ি দিয়ে আমার ফ্রেন্ডের সাথে বসুন্ধরায় যাওয়ার ছোট ভাইটারও দেরি হয়নি এগিয়ে আসতে।
সারা দুপুরটা চষে বেড়িয়েছে ওরা বসুন্ধরা মার্কেট। ওইদিকে রাতেই ওদের লঞ্চ। টিকিট কাটা অলরেডি সেখানে। তবুও আমার স্বপ্নের জন্য ওরা এক মূহুর্ত চিন্তা না করে এই তলা-ওই তলা করেছে সারা দুপুর বিকেল। লঞ্চ মিস কিংবা এসব না ভেবেই আমার পাগলামিটাকে প্রশ্রয় দিয়ে পাগলামি ছিলো ওদেরও। আর সেই পাগলামিতেই হাতে আজ আমার স্বপ্ন। বাস্তবে কয়েক হাজার টাকা দাম হলেও, আমার কাছে দাম এটার লাখ টাকা। আর এই সমস্ত মানুষগুলোর অবদান যদি কখনো ভুলে যাই, সেদিনই কেবল আমি অকৃতজ্ঞ হয়ে উঠবো, যেটা আমার দ্বারা কখনোই হবেনা। এই কৃতজ্ঞতা সারাজীবন বয়ে বেড়াতে চাই।
Kindle Model : Kindle Paperwhite 10th Gen
ক্রেডিট: আমার আম্মু, আমার নানু, আমার ছোট্ট খালামনি, আমার সেজো খালামনি, আমার রায়হান চাচ্চু, বন্ধু সৌরভ, ছোট ভাই স্বপ্নীল, মামুন, সিফাত, অভি শুভ, তাফসির—এবং সেই অজ্ঞাত মানুষটি।
তোমাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। ভালোবাসা রইলো সকলের প্রতি।
পরিশিষ্ট: আপনার জীবনে যদি কিছু প্রিয় মানুষ থাকে, যারা আপনাকে ভালোবাসে তাহলে আপনার স্বপ্ন দেখায় কোনো বাধ্যবাধকতা নেই। তাদেরকে গুরুত্বটা বোঝাতে পারলে তারাই আপনার হয়ে আপনার জন্য রাস্তা খুঁজে দেবে।
যারা আজ পাশে নেই প্রয়োজনে, তাদের চেহারা কখনো ভুলবেন না। ভবিষ্যতে কাজে আসবে। তবে যাদের আসলেও সামর্থ্য নেই, এবং বাধ্যবাধকতা থেকে আপনাকে না করতে হয়েছে, তাদেরকে কখনো ভিলেনের কাতারে ফেলবেন না। ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পান, অন্য কোনো স্বপ্নচারীর পাগলামিকে প্রশ্রয় দিয়ে দিয়েন।
স্বপ্নের ক্ষমতা অনেক। আজ বা কাল হোক পূরণ হবেই। জিদ থাকলে আরও দ্রুত হবে। এবং আবারও বলি, এখানের একটা টাকাও আমার নয়। সব তাদের দেয়া যারা আমাকে ভালোবাসে। আমাকে গেইনার হিসেবে দেখতে চায়।
কেউ থামিয়ে দিলেই আপনার স্বপ্ন শেষ ব্যাপারটা ভুল। জীবনে জিদ রাখুন, বাকিটা এমনি হবে।
স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। দেখুন, পূরণ করুন। সেগুলোর সাক্ষী নিজের প্রিয় মানুষগুলো করুন। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।
আজকের মতো এই পর্যন্তই। যারা এতোদূর পর্যন্ত পরেছেন, তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত আল্লাহ হাফেজ।
