“পঞ্চায়েত”, “কোটা ফ্যাক্টরি” খ্যাত TVF-এর সবচেয়ে প্রিয় সিরিজ আমার কাছে “Aspirants”। এই সিরিজের দুটো সিজন আমি সময় পেলেই দেখি। এবং প্রতিনিয়তই কিছু না কিছু জিনিস নতুন করে আবিষ্কার করি। এই সিরিজের কিছু প্রিয় ডায়ালোগ আমার প্রায়ই মনে পরে। বিশেষ করে তখন, যখন আমি সবকিছু ঠিক করেও, ভুল কাজ হওয়াকে আটকাতে পারিনা।

লাইনগুলো ঠিক এরকম, “অনেকবার এমন হবে, তুমি সঠিক কাজটা করেও, ভুল কাজ হওয়াটাকে আটকাতে পারবেনা। আর, নিজেকে বোঝাতেও পারবেনা, এই ভুল কাজটায় তোমার কোনো ভুল ছিলোনা।”

কি সুন্দর তাইনা? আমরা মাঝে মাঝেই এমন অনেক কাজ করি, যেখানে আমাদের ইফোর্ট সবোর্চ্চ থাকে। সবচেয়ে সঠিক কাজগুলোই আমরা করি, যা আমাদের দ্বারা সম্ভব, বা করা যেতো। কিন্তু, দিনশেষে খারাপ কিছু হওয়াটাকে আমরা আটকাতে পারিনা। এরপরে নিজেদের ঘাড়েই দোষ চাপিয়ে দেই, দোষটা কি আমাদের আসলেও ছিলো? নিজেকে ব্লেইম দিতে গিয়ে আমরা ভুলেই যাই, যেখানে আমরা নিজেরাই জানি, আমরা নিজেদের সেরাটাই দিয়েছি, সেখানে কি আর এমন করলে সবকিছু অন্যরকম হতো? কিছুই না! কারণ, আমরা সর্বোচ্চ দান করেছি ওখানে।

দেখা যায়, মাঝে মাঝেই আমরা এমন কিছুর ভুক্তভোগী হই, যেটা আসলে আমাদের হওয়ার কথা না। যেটা আসলে আমরা ডিসার্ভও করিনা। অথচ, আমাদের সেই জিনিসটাই মেনে নিতে হয়। আর একগাদা প্রশ্নের বোঝা নিজের উপর আমরা চাপিয়ে দেই। আমাদের ভুগতে হয় দুভাবেই৷ প্রথমত, সেই কষ্টে যে জিনিসটা ঠিকঠাক হয়নি, দ্বিতীয়ত, এই চিন্তাভাবনায় নিজেকে পিষে ফেলা বোঝা! কিন্তু আমরা কি আর কিছু আসলেও করতে পারতাম? হয়তো হ্যা, আবার না…